রাজ্যের বিভিন্ন জেলাতেও শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে । মঙ্গলবার আকাশ পরিষ্কার হতেই বদলে গেল দক্ষিণ বঙ্গের আবহাওয়ার ছবি।কয়েকদিন ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটিয়ে অবশেষে শীতের মুখ দেখতে চলেছে শহর কলকাতা। একেবারে ঝলমলে দিন। আ…
রাজ্যের বিভিন্ন জেলাতেও শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে । মঙ্গলবার আকাশ পরিষ্কার হতেই বদলে গেল দক্ষিণ বঙ্গের আবহাওয়ার ছবি।কয়েকদিন ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটিয়ে অবশেষে শীতের মুখ দেখতে চলেছে শহর কলকাতা। একেবারে ঝলমলে দিন। আবহবিদদের পূর্বাভাস অনুসারে মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে।শীতের সকালে রোদ্দুরের ছোঁয়া। এক দিনের ব্যবধানে মহানগর কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।
সোমবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার সকালে তা নেমে দাঁড়াল ১৯ ডিগ্রিতে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৩.২ ডিগ্রি নামল তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ আরও বাড়তে চলেছে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও জোরালো হচ্ছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও নামতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।
শীতকাল পড়লেও শীতের তাপমাত্রা ফারাক হয় কেন?
পরিবেশ বিজ্ঞানীরা জানালেন, শীতকালে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে। আবার সূর্যরশ্মি সব জায়গায় সমানভাবে পড়ে না। তার ফলে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন ।বাতাসে দূষিত ধূলিকণার উপর নির্ভর করে তাপমাত্রা ।দূষণ বাড়লে তাপমাত্রা কমে ।

No comments