Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

এক অনন্য মিলনক্ষেত্র ময়নার এই ঐতিহ্যবাহী রাসমেলা,ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে ময়নার রাসমেলার শুভ উদ্বোধনে মন্ত্রী, জেলাশাসক, জেলা পুলিশ সুপার ,বিধায়করা

২৪ তারিখ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ময়নার ঐতিহ্যবাহী রাসমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার, আইএএস মহাশয়, মাননীয় পুলিশ সুপার শ্রী অংশুমান…

 


২৪ তারিখ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ময়নার ঐতিহ্যবাহী রাসমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার, আইএএস মহাশয়, মাননীয় পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা, আইপিএস মহাশয়, ময়নার বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়, এগরার বিধায়ক শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়, নন্দকুমারের বিধায়ক শ্রী নির্মল খাঁড়া মহাশয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও), হাসপাতালের সুপারিনটেনডেন্ট সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ধর্মীয় ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনক্ষেত্র ময়নার এই ঐতিহ্যবাহী রাসমেলা।মেলায় আগত সকল দর্শনার্থীর নিরাপত্তা, সুষ্ঠু যাতায়াত ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা তৎপর।

সকলের রাস উৎসব আনন্দময়, নিরাপদ ও নির্বিঘ্ন হোক—পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা

।

No comments