আগামী ২৬শে নভেম্বর কোলাঘাটের KTPP RC Ground-এ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত হতে চলেছে এক বিশেষ কর্মসূচি।এই গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রস্ত…
আগামী ২৬শে নভেম্বর কোলাঘাটের KTPP RC Ground-এ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত হতে চলেছে এক বিশেষ কর্মসূচি।এই গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মঙ্গলবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ ভুঁইয়া ,নন্দকুমার বিধানসভার বিধায়ক শ্রী নির্মল খাঁড়া , পূর্ব পাঁশকুড়ার বিধায়ক শ্রী সুব্রত মাইতি , -সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
পরিদর্শনকালে আগামী কর্মসূচিকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করা হয়। আগামী ২৬শে নভেম্বরের এই কর্মসূচি এক ঐতিহাসিক ও স্মরণীয় জনসমাবেশ করার লক্ষ্যমাত্রা ।

No comments