Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হেলিকপ্টার থেকে নামবার সময় আপনি কথা দিয়েছিলেন ,রাজ্যের উন্নয়নে সড়ক পথের জন্য কি চাই ? কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করীর কাছে সেই ইচ্ছাপ্রকাশ

দীপক পন্ডা :-  বৃহস্পতিবার কোলাঘাটে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়গড়ি রাজ্যের একাধিক রাস্তা ও ব্রিজের শিলান্যাস করলেন । অসম-রাজস্থানের মতো পশ্চিমবঙ্গের রাস্তাতেও রাফালের মতো যুদ্ধবিমান নামুক চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার…



দীপক পন্ডা :-  বৃহস্পতিবার কোলাঘাটে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়গড়ি রাজ্যের একাধিক রাস্তা ও ব্রিজের শিলান্যাস করলেন । অসম-রাজস্থানের মতো পশ্চিমবঙ্গের রাস্তাতেও রাফালের মতো যুদ্ধবিমান নামুক চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।হেলিকপ্টার থেকে নাম্বার সময় আপনি কথা দিয়েছিলেন ,রাজ্যের উন্নয়নে সড়ক পথের জন্য কি চাই ? কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করীর কাছে সেই ইচ্ছাপ্রকাশ। শুভেন্দুকে আশ্বস্ত করে নিতিন গড়করী বলেন, ‘দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও অর্থের কোনও অভাব নেই’ ঢেলে সাজবে কলকাতার রাস্তা। কলকাতাকে যানজট, দূষণমুক্ত করতে নয়া পরিকল্পনা। 

এক পিলারে ৪ মাথা ব্রিজ হবে কলকাতায়। নীচে রাস্তা, তার উপরে দু’টি উড়ালপুল, তার উপর দিয়ে চলবে মেট্রো। হলদিয়া থেকে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করীর।কোলাঘাটে ১৯৪২ সালের তাম্রলিপ্ত সরকারের ইতিকথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎকালীন সময়ে সতীশ সামন্ত, অজয় মুখার্জি মাতঙ্গিনী হাজরার মতো নেতৃত্বদের কথা তুলে ধরেন । মঞ্চ থেকে রাজ্যের উন্নয়নের জন্য সড়ক পথের সম্প্রসারণের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বেশ কিছু সড়ক পথের উন্নয়নের জন্য অনুরোধ করেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রীর কাছে ।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়কড়িজির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৮,৭০০ কোটি টাকারও অধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও শুভ উদ্বোধন করেন ।বাংলায় এক লাখ হাজার কোটি টাকার সড়ক নির্মাণের ঘোষণা করলেন কোলাঘাটে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়কড়িজি। কেন্দ্রীয় সড়ক মন্ত্রী বলেন, আমার কাছে যা টাকা আছে আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। 


No comments