Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং সাংবিধানিক মূল্যবোধ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে

যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে সংবিধান দিবস উদযাপিত হলো বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে।বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং NSS Unit -এর সহযোগিতায় বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গ…

 


যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে সংবিধান দিবস উদযাপিত হলো বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে।বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং NSS Unit -এর সহযোগিতায় বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে ভারতীয় সংবিধান দিবস উদযাপিত হয়।অনুষ্ঠানের সূচনায় উপস্থিত বিশিষ্ট অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর ভারতের সংবিধানের প্রধান রূপকার ড. বি. আর. আম্বেদকরের প্রতিকৃতিতে অতিথিবৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সংবিধান দিবসের তাৎপর্য, ভারতীয় সংবিধানের মূল আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার ও কর্তব্য এবং সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মানবেন্দ্র সাহু , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক মাননীয় প্রভাস কুমার সামন্ত । অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. স্বাগতা ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. অসীম কুমার মণ্ডল মহাশয় এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শুভজিৎ নস্কর মহাশয়,বাণিজ্য বিভাগ এর অধ্যাপক ড.অরিজিৎ রায়,গ্রন্থাগারিক ড.জয়দেব দাস প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় সংবিধানের ইতিহাস, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন অশোক কুমার হাজরা ।অনুষ্ঠানে উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। এর মাধ্যমে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মহান আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিকল্পনা ও পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং NSS Unit IV-এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা ।পরিশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটির সুষ্ঠু ও সুন্দর সমাপ্তি ঘটে।

সার্বিকভাবে এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

No comments