Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

৫ বছর পর বাংলা আমেরিকার মতো সড়করাস্তা হবে কোলাঘাটে বার্তা কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করিজি

ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ঝুলিতে ২৫ হাজার কোটি টাকা সড়ক উন্নয়নের জন্য সড়ক মন্ত্রীর হাত ধরে পাচ্ছে । এছাড়া সর্ব সাফল্যে এক লক্ষ হাজার কোটি টাকার সড়ক উন্নয়নের জন্য ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী । গড়গড়ি জি বলেন ,…

 


ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ঝুলিতে ২৫ হাজার কোটি টাকা সড়ক উন্নয়নের জন্য সড়ক মন্ত্রীর হাত ধরে পাচ্ছে । এছাড়া সর্ব সাফল্যে এক লক্ষ হাজার কোটি টাকার সড়ক উন্নয়নের জন্য ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী । গড়গড়ি জি বলেন , রাজ্যের 22 টি প্রকল্পের শিলান্যাসে ৮৭০০ কোটি টাকা ব্যয় হবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিজি। 

হিসাব অনুযায়ী পূর্ব মেদিনীপুরের ঝুলিতে ১০৫৫ কোটি টাকার সড়ক উন্নয়নের ঘোষণা কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিজি। নরঘাটে রূপনারায়ণ নদীর উপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ হবে ।নামকরণ হবে মাতঙ্গিনী সেতু ।চন্ডিপুর থেকে নাচিন্দা পর্যন্ত বাইপাসের কাজ , রামনগরে সড়কের বাইপাসের নির্মাণ ১১৬বি জাতীয় সড়কের সম্প্রসারণ এর কাজ হবে ।সড়ক পথের পরিকাঠামো উন্নয়নের জন্য পূর্ব মেদিনীপুরে ১০৫৫ কোটি টাকার কাজের শিলান্যাস করা হলো ।দীঘা নন্দকুমার সড়ক পথের সম্প্রসারণ কাজ হবে ।চার লেনের রাস্তা করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

জাতীয় সড়ক প্রকল্পের কাজ জমি জট নিয়ে আটকে ছিল বহুদিন ,এবারে নতুন ভাবে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে ।নতুন সরকারের হাত ধরে সড়ক পথ সম্প্রসারণের কাজ বাস্তবায়িত হতে চলেছে ।সেই উন্নয়নের বার্তা নিয়ে কোলাঘাটে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ,কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিজি,এছাড়া ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ ।কোলাঘাটের বলাকা মঞ্চ সংলগ্ন মাঠে কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত ছিলেন ।

No comments