Haldia Sangbadpatra :- জননিরাপত্তা আরও সুদৃঢ় করা এবং অপরাধ প্রতিরোধে পুলিশি নজরদারি জোরদার করার লক্ষ্যে সোমবার এগরা থানার উদ্যোগে সাইকেল-ভিত্তিক বিশেষ টহল ব্যবস্থা ‘প্রহরী’-এর শুভ উদ্বোধন করা হয়।এগরা পৌরসভা এলাকার বিভিন্ন ব্যা…
Haldia Sangbadpatra :- জননিরাপত্তা আরও সুদৃঢ় করা এবং অপরাধ প্রতিরোধে পুলিশি নজরদারি জোরদার করার লক্ষ্যে সোমবার এগরা থানার উদ্যোগে সাইকেল-ভিত্তিক বিশেষ টহল ব্যবস্থা ‘প্রহরী’-এর শুভ উদ্বোধন করা হয়।
এগরা পৌরসভা এলাকার বিভিন্ন ব্যাংক, সোনার দোকান, গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।‘প্রহরী’-এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার, পূর্ব মেদিনীপুর, তন্ময় মুখার্জি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক পাত্র , এগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত কুমার চট্টোপাধ্যায় এবং এগরা থানার অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীবৃন্দ। ‘প্রহরী’—আরও দৃশ্যমান পুলিশি উপস্থিতি, আরও নিবিড় নজরদারি এবং সাধারণ মানুষের নিরাপত্তায় আরও দ্রুত পুলিশি সহায়তার এক নতুন উদ্যোগ।এগরা থানা এলাকার মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও আস্থা নিশ্চিত করতে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

No comments