হলদিয়া সংবাদপত্র -হলদিয়ায় আরো একটি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হলো হলদিয়া টাউনশিপ মোহনা সুপার মার্কেটে দোকানটিতে রবিবার । উদ্বোধন করেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী । এর ফলে হলদিয়া শিল্পাঞ্চলে তিনটি জন ঔ…
হলদিয়া সংবাদপত্র - হলদিয়ায় আরো একটি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হলো হলদিয়া টাউনশিপ মোহনা সুপার মার্কেটে দোকানটিতে রবিবার । উদ্বোধন করেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী । এর ফলে হলদিয়া শিল্পাঞ্চলে তিনটি জন ঔষধি কেন্দ্র হল। বিভিন্ন ধরনের ঔষধ স্বল্পমূল্যে ডিসকাউন্টে পাওয়ার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র।অন্য দুটি রয়েছে দুর্গাচক ও হাতিবেড়িয়ার ক্ষুদিরামনগরে।
বিধায়ক প্রদীপ বিজলী বলেন, এই কেন্দ্রটি টাউনশিপে উদ্বোধন হওয়ায় হলদিয়া টাউনশিপ এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হলো । এখান থেকে মানুষ অত্যন্ত কম দামে ওষুধ পাবেন।

No comments