সোনামুখী থানা এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালাল সোনামুখী থানার পুলিশ, আবগারি দপ্তর ও বন দপ্তরের আধিকারিকদের যৌথ দল।মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সকালে গোপন সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার অন্তর্গত পাটজোর গ্রাম ও …
সোনামুখী থানা এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালাল সোনামুখী থানার পুলিশ, আবগারি দপ্তর ও বন দপ্তরের আধিকারিকদের যৌথ দল।মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সকালে গোপন সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার অন্তর্গত পাটজোর গ্রাম ও সংলগ্ন জঙ্গল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধভাবে চোলাই মদ তৈরির জন্য মজুত রাখা আনুমানিক ৪০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় ২০ লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
অবৈধ চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত এক মাস ধরে সোনামুখী থানা এলাকার বিভিন্ন প্রান্তে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এই সময়ের মধ্যে সোনামুখী থানার পক্ষ থেকে পাঁচটি এক্সাইজ মামলা রুজু করা হয়েছে, যেগুলির তদন্ত বর্তমানে চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।

No comments