Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সরকারি অফিস ঘরে থৈথৈ করছে জল ,জলের ওপরে সারি সারি ইট ফেলে তার উপর থেকে যাতায়াত করতে হচ্ছে

হাঁটু জল এর মধ্যে চেয়ার পেতে চলছে সরকারি অফিশিয়াল কাজ । এই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ডিআই অফিস তমলুকে ।ঝুঁকিপূর্ণভাবে অফিশিয়াল কাজ করতে বাধ্য হচ্ছে অফিসের কর্মীরা ।সরকারি অফিস ঘরে থৈথৈ করছে জল ,জলের ওপরে সারি সারি ইট ফেলে তার…

 


হাঁটু জল এর মধ্যে চেয়ার পেতে চলছে সরকারি অফিশিয়াল কাজ । এই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ডিআই অফিস তমলুকে ।ঝুঁকিপূর্ণভাবে অফিশিয়াল কাজ করতে বাধ্য হচ্ছে অফিসের কর্মীরা ।সরকারি অফিস ঘরে থৈথৈ করছে জল ,জলের ওপরে সারি সারি ইট ফেলে তার উপর থেকে যাতায়াত করতে হচ্ছে ।দীর্ঘদিন ধরে জল জমে থাকায় অফিসের ফাইল তথ্য নষ্ট হতে চলছে ।বহু পুরানো স্কুল সম্পর্কিত তথ্য ভিজে নষ্ট হতে বসেছে ।বর্তমান ডিজিটাল যুগে বহু ফাইল এই ব্যবস্থায় পড়ে রয়েছে ।অফিসের ভেতর জলমগ্ন থাকায় চেয়ার ফেলে তার উপরে বসে কাজ করতে হচ্ছে ।কাজ করার সময় ইটের উপরে পা তুলে রাখতে হচ্ছে বা কখনো টেবিলে উপরে পা তুলতে বাধ্য হচ্ছে । অফিসের নিচে পড়ে থাকা ফাইলগুলি জলে ভিজে নষ্ট হয়ে গেছে ।অফিসের পাশে জল নিকাশি ড্রেনগুলো পরিষ্কার না হওয়ায় ,এভাবেই জল জমতে থাকে । জেলার ডিআই অফিসে দেখা করতে এসে শিক্ষক-শিক্ষিকারা চরম দুশ্চিন্তার শিকার হচ্ছে ।শিক্ষকরা এসে জলমগ্ন থাকায় ভিতরে ঢুকতেই অসুবিধা বোধ করছে ।অফিসের এক কর্মী বলেন ,দীর্ঘ ১৫ দিন ধরে এই ভাবে জল যন্ত্রণায় ভুগছেন ।প্রতিবছরই জল যন্ত্রণা ভোগ করতে হয়, উপর মহলে জানিও কোন লাভ হয়নি ।তবে এই জল যন্ত্রণা নিয়ে কোন মুখ খুলতে চাননি জেলা স্কুল পরিদর্শক ডিআই ।

No comments