Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দ্রুত তদন্তে হলদিয়া মহিলা থানার সাফল্য— নিখোঁজ নাবালিকা উদ্ধার, দুই অভিযুক্ত আটক

ভিন রাজ্য গুজরাট থেকে এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল হলদিয়া মহিলা থানা ।দ্রুত তদন্তে হলদিয়া মহিলা থানার সাফল্য— নিখোঁজ নাবালিকা উদ্ধার, দুই অভিযুক্ত আটক। মোবাইল টাওয়ার লোকেশন ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাফল্য উঠে আসে ।…

 


ভিন রাজ্য গুজরাট থেকে এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল হলদিয়া মহিলা থানা ।দ্রুত তদন্তে হলদিয়া মহিলা থানার সাফল্য— নিখোঁজ নাবালিকা উদ্ধার, দুই অভিযুক্ত আটক। মোবাইল টাওয়ার লোকেশন ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাফল্য উঠে আসে । প্রায় একমাস আগে নিখোঁজ হয়ে যায় দুর্গাচক থানা এলাকার কুমারচক গ্রামের এক নাবালিকা । হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ ।আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, দ্রুত তদন্ত এবং গুজরাট পুলিশের সহযোগিতায় হলদিয়া মহিলা থানার পুলিশ গুজরাট থেকে এক নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। হলদিয়া কুমারচকের নাবালিকাকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত গত ২৫.০৬.২০২৬ তারিখে দুর্গাচক থানার অন্তর্গত কুমারচক এলাকা থেকে নাবালিকাটি নিখোঁজ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পরপরই তদন্ত শুরু করে হলদিয়া মহিলা থানার পুলিশ। তদন্তে নাবালিকার অবস্থান গুজরাটে শনাক্ত হলে LSI প্রতিমা সাউ বাইনের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল সেখানে অভিযান চালিয়ে সফলভাবে উদ্ধারকাজ সম্পন্ন করে।

No comments