কর্ণাটক থেকে এক নিখোঁজ মহিলাকে নিরাপদে উদ্ধার করল সুতাহাটা থানার পুলিশ ।আন্তঃরাজ্য অভিযানে কর্ণাটক থেকে নিখোঁজ মহিলাকে উদ্ধার — সুতাহাটা থানার উল্লেখযোগ্য সাফল্য।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সুতাহাটা থানার তৎপরতা, প্রযুক্তিনির্ভর…
কর্ণাটক থেকে এক নিখোঁজ মহিলাকে নিরাপদে উদ্ধার করল সুতাহাটা থানার পুলিশ ।আন্তঃরাজ্য অভিযানে কর্ণাটক থেকে নিখোঁজ মহিলাকে উদ্ধার — সুতাহাটা থানার উল্লেখযোগ্য সাফল্য।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সুতাহাটা থানার তৎপরতা, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে কর্ণাটক থেকে এক নিখোঁজ মহিলাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই সুতাহাটা থানার তদন্তকারী দল দ্রুত তদন্ত শুরু করে। ধারাবাহিক অনুসন্ধানে জানা যায়, প্রতারণার মাধ্যমে ওই মহিলাকে কর্ণাটকে নিয়ে যাওয়া হয়েছে।
পরবর্তীতে Crime Monitoring Group, পূর্ব মেদিনীপুর-এর সহায়তায় প্রযুক্তিগত বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃরাজ্য পুলিশি সমন্বয়ের মাধ্যমে কর্ণাটকে মহিলার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। এরপর সুতাহাটা থানার একটি বিশেষ পুলিশ দল কর্ণাটকে পৌঁছে স্থানীয় পুলিশের সহযোগিতায় মহিলাকে নিরাপদে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্তকে আইনানুগভাবে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়।
এই সফল অভিযান আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, আন্তঃরাজ্য সমন্বয় এবং দ্রুত তদন্তের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পেশাদারিত্ব ও মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

No comments