দীঘা রথযাত্রার ভিড়ে সোনার চেন ছিনতাইকারী একদল চোর ধরা পড়লো পুলিশের হাতে । দ্রুত সনাক্ত এবং চেন উদ্ধার করল দীঘা থানার পুলিশ ।রথযাত্রায় সোনার চেন ছিনতাইকারীর ঘটনায় দ্রুত সাফল্য দিঘা থানার পুলিশ ।বৃহস্পতিবার দিঘায় জগন্নাথদ…
দীঘা রথযাত্রার ভিড়ে সোনার চেন ছিনতাইকারী একদল চোর ধরা পড়লো পুলিশের হাতে । দ্রুত সনাক্ত এবং চেন উদ্ধার করল দীঘা থানার পুলিশ ।রথযাত্রায় সোনার চেন ছিনতাইকারীর ঘটনায় দ্রুত সাফল্য দিঘা থানার পুলিশ ।
বৃহস্পতিবার দিঘায় জগন্নাথদেবের রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণকারী চারজন মহিলার গলা থেকে ভিড়ের সুযোগ নিয়ে সোনার চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় । এই ঘটনার পর বেশ কয়েকজন দীঘা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দিঘা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলেই অভিযান চালিয়ে সন্দেহভাজনদের চিহ্নিত করে।দিঘা থানার পুলিশের তৎপরতায় *হুগলি জেলার ব্যান্ডেল এলাকার ৪ জন মহিলা অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে চুরি যাওয়া ৪টি সোনার চেন উদ্ধার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ভিড়ে জনসাধারণকে সচেতনতার বার্তা দান পুলিশ ।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয় ,ধর্মীয় উৎসব, মেলা বা জনসমাগমে অংশগ্রহণের সময় নিজের মূল্যবান সামগ্রী সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে অবিলম্বে নিকটস্থ পুলিশকে জানান।

No comments