Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া বন্দরের পন্য খালি করে ফেরার পথে রেলের ওয়াগান বগি লাইনচ্যুত

রেলের ওয়াগান বগি লাইনচ্যুত হয়ে গেল জি এম ইয়ার্ডের কাছে । রেলগাড়ীর চারটি বগি লাইনচ্যুত হয় ।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হলদিয়া বন্দরের ইয়ার্ডের বাইরে । কোন শ্রমিকের আহতর খবর নেই । লাইনচ্যুত হয়ে যাওয়া বগির ছবি সোশ্যাল …

 


রেলের ওয়াগান বগি লাইনচ্যুত হয়ে গেল জি এম ইয়ার্ডের কাছে । রেলগাড়ীর চারটি বগি লাইনচ্যুত হয় ।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হলদিয়া বন্দরের ইয়ার্ডের বাইরে । কোন শ্রমিকের আহতর খবর নেই । লাইনচ্যুত হয়ে যাওয়া বগির ছবি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে ।ঘটনার খবর পেয়ে বন্দরে রেলের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে আসে । বন্দর সূত্রে জানা যায় , উল্টে যাওয়া রেলের বগি গুলো টাটা কোম্পানির ছিল । সকাল ১০'টা নাগাদ লাইনচ্যুত হয়ে যাওয়া বগি গুলি লাইনে দাঁড় করানো হয় । কিছু সময় পরে রেল ইঞ্জিন দিয়ে বগি গুলো টেনে নিয়ে যায় ।

No comments