Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শিলিগুড়িতে ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় হলদিয়া শহরের 32 জন ছাত্রছাত্রী অংশ নেয় ,প্রথম হয় সাতজন ছাত্রী

গত ১৩ ও ১৪ ই জুন শিলিগুড়ি শহরের বারসানা হোটেল এন্ড রিসোর্ট এ অনুষ্ঠিত হয়ে গেল UCMAYPSF ন্যাশনাল যোগা এন্ড স্পোর্টস মহোৎসব ২০২৬। এই যোগা কম্পিটিশনে বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1000 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, এই অনুষ্ঠানে উপস্…

 


গত ১৩ ও ১৪ ই জুন শিলিগুড়ি শহরের বারসানা হোটেল এন্ড রিসোর্ট এ অনুষ্ঠিত হয়ে গেল UCMAYPSF ন্যাশনাল যোগা এন্ড স্পোর্টস মহোৎসব ২০২৬। এই যোগা কম্পিটিশনে বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1000 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্ড যোগা প্রেসিডেন্ট নীলাঞ্জনা সরকার, ন্যাশনাল যোগা প্রেসিডেন্ট রনজয় দাস ও অন্যান্য বিশিষ্টজনেরা ।

এই কম্পিটিশনে হলদিয়া শহরের জয়গুরু যোগা ট্রেনিং সেন্টার থেকে 32 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে 7 জন, দ্বিতীয় স্থান অধিকার করেছে 4 জন, তৃতীয় স্থান অধিকার করেছে 6 জন, অন্যান্যরা চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে।ছাত্রীদের এই সাফল্যে অভিভাবক অভিভাবিকা সহ এলাকার সাধারণ মানুষের মধ্যে যোগ চর্চার প্রবণতা লক্ষ্য করা যায় ।সেন্টারের প্রশিক্ষিকা সবিতা পাল ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত হয়েছেন ও স্নেহের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে জয় গুরু যোগা ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের মধ্য দিয়ে সমস্ত মানুষের যোগ চর্চার প্রয়োজন রয়েছে তা বার্তা দেবেন।

No comments