Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দীঘা হাসপাতালে এমআরআই মেশিন, এইচডি ইউর বেড সংখ্যা বাড়ানো, অর্থপেডিক সার্জেন, নিউরোসার্জন, কার্ডিয়াক সার্জেন,কর্মী সংখ্যা বাড়ানো

 দীঘাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের স্থানীয় বিধায়ক, সাংসদ ও প্রশাসনিক কর্তাদেরদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন। এদিন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয় এক সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের সেচ ও জল সম্পদ মন্ত্রী অরূপ…



 দীঘাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের স্থানীয় বিধায়ক, সাংসদ ও প্রশাসনিক কর্তাদেরদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন। এদিন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয় এক সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের সেচ ও জল সম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস। 

তিনি বলেন, স্থানীয় এলাকার উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিঘা থেকে তাজপুর যে মেরিন ড্রাইভ রাস্তা আছে তা অত্যন্ত ছোটো। ডবল লেন করার জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। দীঘা হাসপাতালের একেবারে পরিকাঠামো নেই। ১০০ বেডের হাসপাতলে আইসি সি ইউ নেই। দীঘা হাসপাতালে এমআরআই মেশিন, এইচডি ইউর বেড সংখ্যা বাড়ানো, অর্থপেডিক সার্জেন, নিউরোসার্জন, কার্ডিয়াক সার্জেন,কর্মী সংখ্যা বাড়ানো ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও হাসপাতালের পরিষেবা কে উন্নত করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ওভার টেলিফোন স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। যাতে জরুরী ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা যায়। পর্যটকদের নিরাপত্তার জন্য নুলিয়ার সংখ্যা বাড়ানো এবং তাদের মজুরি বৃদ্ধির কোথাও ঘোষণা করেছেন। মন্ত্রী অরূপবাবু আরও বলেন, দিঘাতে একটি হাস্যকর বিষয় চলছিল। পর্যটকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা কর নেওয়া হতো। সেই কর তোলা পয়লা জুলাই থেকে বন্ধ করেছেন। বিষয়টি হাস্যসকর লাগছিল। পাশের রাজ্য উড়িষ্যা একটি সেন্টিমেন্ট ছিল। দীঘায় নতুন করে জগন্নাথ ধাম তৈরির প্রচেষ্টা চলছিল। আমরা যারা সনাতনী আছি তাদের মধ্যে নতুন করে ধাম তৈরি করার কোন প্রচেষ্টা নেই। সেই প্রচেষ্টাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের বোর্ড থেকে ধাম কথাটি তুলে দিয়ে জগন্নাথ কালচারাল সেন্টার নামকরণ ছিল এবং সেই নামটি রাখা হলো। যেখানে বিগ্রহ রাখা আছে পূজা পাট ইত্যাদি হয় সেই স্থানকে স্থানকে জগন্নাথ মন্দির হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধা দূর করার ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও কাঁথি মহাকুমা হাসপাতালের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে সাংসদ, বিধায়ক, মহকুমা শাসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে একটি বৈঠক করা হয়েছে। হাসপাতালে ব্লাড ব্যাংক বাড়ানোর পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়াও হাসপাতালে আরো একশো বেড বাড়ানোর পরিকল্পনা এবং তার জন্য পরিকাঠাম বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

মৎস্যজীবীদের জন্য শৌলাতে ভাটার সময় ট্রলারগুলো ঢুকতে পারে না। যার ফলে পেটুয়া মৎস্যবন্দরের উপরে চাপ পড়ে যায়। কি কারণে শৌলার চ্যানেলগুলোকে ড্রেজিং করে উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শংকরপুর এবং মৎস্যবন্দরের উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই সবকিছু পরিকল্পনা করে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন। পেটুয়ার পার্শ্ববর্তী এলাকাকে টুরিস্ট স্পট হিসাবে উন্নত করার পরিকল্পনার কথা ভাবা হয়েছে। এছাড়াও রাস্তার উন্নয়ন ও কাঁথির সার্বিক উন্নয়নের কথা ভাবা হয়েছে। কাঁথি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটি মহিলা কলেজ স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁথিতে পলিটেকনিক কলেজের উন্নয়নের কথা ভাবা হয়েছে। কিছু কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করার কথা ভাবা হয়েছে। বিটেক কলেজ করার কোথায় এখনই ভাবা হচ্ছে না। সেইসাথে কাঁথি স্মার্ট সিটি করার কথা এখনই ভাবা হচ্ছে না। কারণ তার কিছু প্যারামিটার আছে সেগুলো ফুলফিল না হলে স্মার্ট সিটি করা যাবে না। জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে ভাবা হয়েছে। ইঞ্জিনিয়ারদের সার্ভে করে দেখতে বলা হয়েছে কোথায় কোথায় আটকে যাচ্ছে কাজ। সেই সমস্যাগুলো দূর করে জাতীয় সড়কের সম্প্রসারণ ঘটানো হবে। মুখ্যমন্ত্রী সব কিছু পরিকল্পনা করে প্রস্তাব পাঠানোর কথা জানিয়ে দিয়েছেন।

No comments