আচমকা বজ্রপাতে মৃতের নাম অক্ষয় মাইতি ,বয়স ৩০ ।বাড়ি সুতাহাটা থানা এলাকার ডিশিবরামনগরে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত বলো ঘোষণা করে ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের অন্তর্গত ডিহি শিবরামনগরে বজ্রপাতে মৃত্যু…
আচমকা বজ্রপাতে মৃতের নাম অক্ষয় মাইতি ,বয়স ৩০ ।বাড়ি সুতাহাটা থানা এলাকার ডিশিবরামনগরে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত বলো ঘোষণা করে ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের অন্তর্গত ডিহি শিবরামনগরে বজ্রপাতে মৃত্যু এক যুবকের। মৃতের নাম অক্ষয় মাইতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বৃষ্টির আগে যখন বজ্রপাত শুরু হয় সেই সময়ে ওই যুবক বাড়ির কাছেই রাস্তায় ছিলেন। বেকার যুবক,বাড়ির দুধ বাড়িতে বাড়িতে বিক্রি করতো । সন্ধ্যার মুখে সাইকেল করে দুটো বাড়িতে দুধ দিয়ে ফেরার পথেই আকর্ষাত বজ্রপাতে মৃত্যু ।সেই সময়ে আচমকা বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।বাড়িতে স্ত্রী ও দুটো ছোট্ট মেয়ে রয়েছে । স্থানীয় বাসিন্দারা হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

No comments