বিশ্ব বাইসাইক্লিং দিবস উপলক্ষে টাউনশিপ থেকে সিটি সেন্টার মল পর্যন্ত সাইকেল রেলি ।হলদিয়া রিফাইনারি ও হলদিয়া কোস্টগার্ড যৌথ উদ্যোগে পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় এই রেলির আয়োজন করা হয়েছে ।হলদিয়া মহকুমা শাসক সুরভী সিংলার নেতৃত্বে…
বিশ্ব বাইসাইক্লিং দিবস উপলক্ষে টাউনশিপ থেকে সিটি সেন্টার মল পর্যন্ত সাইকেল রেলি ।হলদিয়া রিফাইনারি ও হলদিয়া কোস্টগার্ড যৌথ উদ্যোগে পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় এই রেলির আয়োজন করা হয়েছে ।হলদিয়া মহকুমা শাসক সুরভী সিংলার নেতৃত্বে হলদিয়া কোস্টগার্ড থেকে শুরু হয় রেলি ।বাইসাইকেল রালিতে ছিলেন হলদিয়া মহকুমা শাসক ও হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী ,হলদিয়া উপকূল রক্ষী বাহিনী ও হলদিয়া রিফাইনারি কর্মীবৃন্দ ।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারি ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সকালে হলদিয়া টাউনশিপ জেটি থেকে একটি বাইসাইক্লিং র্যালির উদ্বোধন করেন হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর সুশান্ত কুমার দাস। ইন্ডিয়ান অয়েল ও কোস্ট গার্ডের ১৫০ জন যুবক-যুবতী এই বাইসাইক্লিন র্যালিতে অংশ নেন বলে জানিয়েছেন সুশান্ত কুমার দাস। তিনি জানান, মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মত।*এছাড়া এছাড়া বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ সাইকেল নিয়ে অভিযান শুরু হয় ।সাইকেল নিয়ে স্বয়ং অভিযানে ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার ,অতিরিক্ত জেলাশাসক ,ছাত্র-ছাত্রী এনসিসি ,অফিসার বৃন্দ ।সাইকেল চালিয়ে এলাকাবাসীকে সচেতনতার বার্তা তুলে ধরলেন ।শরীর ও মনকে সুস্থ রাখতে সাইকেল চালানো জরুরি ।পরিবেশকে সুন্দর এবং নিজস্ব শরীরকে সুন্দর রাখতে সাইকেল চালানো খুবই গুরুত্বপূর্ণ ।পরিবেশবান্ধব সাইকেল ,দূষণমুক্ত রাখা যায় ।সাইকেল চালিয়ে যাতায়াত করলে পরিবেশের পাশাপাশি নিজের শরীরও ভালো থাকে ।সাইকেল শুধু নিজের শরীর রক্ষা করে না পরিবেশকে ও বাঁচায় ।হলদিয়া মহকুমা শাসক সুরুবি সিংলা বলেন ,দৈনন্দিন জীবনে শরীরের সুস্থতা বজায় রাখতে সাইকেল চালানো জরুরী ।হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী বলেন , নতুন প্রজন্মকে সাইকেলের দিকে আগ্রহী করে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় সাইকেল এর উপর জোর দিতে হবে ।হলদিয়া রিফাইনারি ইডি সুশান্ত দাস বলেন , সাইকেল চালানো কি ছেলেদের পাশাপাশি মেয়েদের কে আরো জোর দিতে হবে ।রালিতে অনেক মেয়েদের সাইকেল চালাতে দেখা গেছে । যার ফলে সমাজের পরিবর্তন ঘটবে ।মেয়েরা এগিয়ে আসছে অর্থাৎ সমাজের ইতিবাচক বার্তা তুলে ধরছে ।

No comments