হলদিয়ায় উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রদের সম্মান প্রদান । পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রী শুভেন্দু অধিকারি, উচ্চ মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় হলদিয়ার দুই টপার উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন। সংবর্ধনা ও শুভেচ্…
হলদিয়ায় উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রদের সম্মান প্রদান । পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রী শুভেন্দু অধিকারি, উচ্চ মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় হলদিয়ার দুই টপার উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন। সংবর্ধনা ও শুভেচ্ছাপত্র হলদিয়া মহকুমার অন্তর্গত উচ্চমাধ্যমিকে দুই শীর্ষ স্থানীয় পড়ুয়ার হাতে তুলে দিলেন শ্রীমতী সুরভী সিংলা, IAS, মহকুমা শাসক, হলদিয়া, ।হলদিয়া মহকুমার শিক্ষা জগতে গৌরবের মুহূর্ত, রাজ্যের মেধা তালিকায় হলদিয়ার দুই টপার ।দুই মেধাবী ছাত্রছাত্রীকে শুভেচ্ছাপত্র ও সংবর্ধনা প্রদান করেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান শ্রীমতী সুরভী সিংলা।
আলেখ্য মাইতি, হলদিয়া টাউনশীপ, প্রাপ্ত নম্বর: ৪৯২
রাজ্যের মেধা তালিকায় স্থান: পঞ্চম।পড়াশোনা করে মিশনে বিদ্যালয়: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)।
হলদিয়া মহাকুমার মধ্যে আরেকজন টপার পারিজাত মাইতি, নন্দীগ্রাম, প্রাপ্ত নম্বর: ৪৮৭,রাজ্যের মেধাতালিকায় স্থান: দশম।পড়াশোনা করেছে নন্দীগ্রামের জনপ্রিয় বিদ্যালয়: মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন।
হলদিয়ার দুই কৃতি পড়ুয়াকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র ও সংবর্ধনা প্রদান করেন সুরভী সিংলা, মহকুমা শাসক, হলদিয়া।

No comments