Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার নিখোঁজ ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী

দিঘা শংকরপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল 'মা কালী' ট্রলারটি।জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বনদপ্তর ও মৎস্যজীবী সংগঠনগুলির য…

 


দিঘা শংকরপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল 'মা কালী' ট্রলারটি।জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বনদপ্তর ও মৎস্যজীবী সংগঠনগুলির যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। শনিবার থেকে উদ্ধার অভিযান চলে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর চিত্রক ভট্টাচার্যের নেতৃত্বে। অভিযানে অংশ নেন রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কবীর হোসেন-সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিক, বনকর্মী এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উলটে থাকা অবস্থায় ট্রলারটি মেলে। বনদপ্তর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সন্ধ্যেয় পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়

এরপর তাতে তল্লাশি চালাতেই একে একে উদ্ধার হয়েছে ৫ মৎস্যজীবীর দেহ। ট্রলারের ইঞ্জিনের সঙ্গে আটকে ছিল একজনের দেহ, জানিয়েছেন রামগঙ্গার রেঞ্জার। এখনও নিখোঁজ কমপক্ষে ১০ জন। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ অন্যান্য মৎস্যজীবীদের কেউ ভেতরে আটকে থাকতে পারেন। ট্রলারটির ভিতর ভর্তি থাকা জল খালি করে তল্লাশি চলছে। জল সম্পূর্ণ খালি হলে তবেই ভিতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে পারবেন তদন্তকারীরা

No comments