Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের ছাত্র-ছাত্রীরা সাফল্য অর্জন করলো এবারে উচ্চমাধ্যমিকেও

রাজ্যের মেধাতালিকায় নাম না থাকলেও ভালো ফল করেছে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম এর ১০ জন পরীক্ষার্থী ।ভগবানপুর দুই ব্লকের পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের ছাত্র-ছাত্রীরা সাফল্য অর্জন করলো এবারে উচ্চমাধ্যমিকেও ।এই আশ্রমের সাতজন ও আশ্রম প…



রাজ্যের মেধাতালিকায় নাম না থাকলেও ভালো ফল করেছে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম এর ১০ জন পরীক্ষার্থী ।ভগবানপুর দুই ব্লকের পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের ছাত্র-ছাত্রীরা সাফল্য অর্জন করলো এবারে উচ্চমাধ্যমিকেও ।এই আশ্রমের সাতজন ও আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু হমে তিনজন সম্মিলিয়ে ১০ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তারা প্রত্যেকে এ বছর পাউশি বৈকন্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দির থেকে পরীক্ষা দিয়েছিল।প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পাঁচজন স্টার মার্কস পেয়েছে।নানা ধরনের বাধা-বিপত্তি জয় করে তাদের এই সাফল্য ,আশ্রমের আবাসিক রা খুশির মেজাজে ।উত্তীর্ণরা হলো সুভাষ বিশ্বকর্মা, সিয়া দাস, মৃন্ময় শীল,দেবজিৎ জানা ,রেবতী সান্দকি, শ্রাবণী ভূঁইয়া ,সন্ধ্যা চক্রবর্তী, দেবশ্রী প্রতি, গীতিকা সেন ,শ্রাবণী মাইতি। 

একসময় চরম অসহায় ও প্রতিকূল পরিস্থিতিতে এই আশ্রমে তারা ঠাঁই নিয়েছিল ।কারুর বাবা আছে মা নেই ,আবার কারুর মা-বাবা কেউ নেই ।এই আশ্রমে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের বেড়ে ওঠা ।তাদের মনের জোর এবং পড়াশোনার প্রতি ইচ্ছা ,সাফল্য এনে দিয়েছে ।মনের জোরের নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এই দশজন এবার উচ্চমাধ্যমিকে পাস করল ।সেই বিষয়ে আশ্রমের সম্পাদক বলরাম করন বলেন ,"আশ্রমের আবাসিক হল ছেলেমেয়েদের ঘরবাড়ি ভালো-মন্দ ও সুখ দুঃখের ঠিকানা ।আশ্রমে থাকা ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা উৎসাহ দিয়ে থাকি ।সর্বদাই তাদের পাশে আমরা রয়েছি ।এসব ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আশ্রমের তরফ থেকে নানা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে ।"

No comments