পরপর কয়দিন সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে বহু বাড়ি উড়ে যাওয়া এবং বড় বড় গাছপালা পড়ে যাবার ঘটনা ঘটেছে ।ব্যাপক বৃষ্টির কারণে মাঠে জল জমে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।মাঠে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ।যারা ধান কেটে মাঠে …
পরপর কয়দিন সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে বহু বাড়ি উড়ে যাওয়া এবং বড় বড় গাছপালা পড়ে যাবার ঘটনা ঘটেছে ।ব্যাপক বৃষ্টির কারণে মাঠে জল জমে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।মাঠে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ।যারা ধান কেটে মাঠে রেখেছিল ,মাঠে জল জমে যাওয়ায় ,ভাসছে কেটে ফেলা ধান ।বজ্রপাতের ফলে বেশ কয়েকটি নারকেল গাছে ও আগুন লাগার ঘটনা দেখা গেছে ।এছাড়া সবজি চাষের ও ক্ষতি হয়েছে। গ্রামীন এলাকায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলার ঘটনা খবর এসেছে ।বেশ কিছু গ্রামে বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । শিল্পশহর হলদিয়ায় বেশ কয়েকটি কারখানার মধ্যেও জল জমে যায় ।নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় জল জমে যাওয়ার কারণ বলে জানা কর্তৃপক্ষ ।কালবৈশাখীর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টির দরুন ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ।তুই ছাড়া বাজকুল কোলাবেরিয়া কাজলা ঘর সহ ভগবানপুর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা, কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যায় এলাকাবাসী।

No comments