আইসিএস ই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো বৃহস্পতিবার ।দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হলো ।এবার সর্বভারতীয়ভাবে পাশের হার দশম শ্রেণীতে ৯৯.১৮ শতাংশ ও দ্বাদশ শ্রেণীতে ৯৯.১৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল দশম শ্রেণীতে ৯৯.৩৫ শতা…
আইসিএস ই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো বৃহস্পতিবার ।দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হলো ।এবার সর্বভারতীয়ভাবে পাশের হার দশম শ্রেণীতে ৯৯.১৮ শতাংশ ও দ্বাদশ শ্রেণীতে ৯৯.১৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল দশম শ্রেণীতে ৯৯.৩৫ শতাংশ ও দ্বাদশ শ্রেণীতে ৯৯.৩৪ শতাংশ ।আইসিএসই-তে ৪০০-র মধ্যে ৪০০ পেয়েছে ব্যারাকপুরের আনন্দপুরীর অনুষ্কা। নম্বরের পাশাপাশি স্পষ্ট রাজনৈতিক মতাদর্শের জন্যও সে এখন চর্চায়।এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় ওই ছাত্রী।মেধার উজ্জ্বল তালিকায় রয়েছেন নিউ গড়িয়ার ইলিনা রাজকুমার উদানি। হেরিটেজ স্কুলের এই ছাত্রীও আইএসসি-তে ৪০০-য় ৪০০ পেয়েছে। ইলিনা টিচার হতে চায়। দশম শ্রেণীর পরীক্ষায় ২ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 2 লক্ষ 50 হাজার পরীক্ষার্থী বসেছিল ।এ বছর পরীক্ষা হয়েছিল ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি থেকে ৩০ শে মার্চ পর্যন্ত দশম শ্রেণী এবং 12 ই ফেব্রুয়ারি থেকে ৬ই এপ্রিল পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল ।দশম শ্রেণীর আইসিএস সি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি অহনা মাঝি ,যার প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ ।আইসিএসই–তে ৪৯৯ পেয়ে নজর কেড়েছে রামমোহন মিশনের অর্কদীপ বন্দ্যোপাধ্যায়। দিনভর বইয়ে মুখ গুঁজে না থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা, এআই নিয়ে কাজেই সে বেশি আগ্রহী। সিক্স পর্যন্ত মা অর্পিতা বন্দ্যোপাধ্যায়ই পড়িয়েছেন।বর্ধমানের নীপবীথি দত্ত আইসিএসই–তে পেয়েছে ৯৯.৮ শতাংশ নম্বর। দ্বিতীয় স্থান অধিকার করেছে ঐশী মান্না ,যার প্রাপ্ত নম্বর ৯৯ শতাংশ ।তৃতীয় স্থান অধিকার করেছে আবীরি দাস ,যার প্রাপ্ত নম্বর 98.6 শতাংশ ।আই সি এস সি তে মোট 44 জন পরীক্ষার্থী ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে ।অন্যদিকে দ্বাদশ শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে আরমান আলী সাহা যার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ ।দ্বিতীয় স্থান অধিকার করেছে দেবজ্যোতি ডিঙ্গল যার প্রাপ্ত নম্বর ৯৮.৭৫ শতাংশ ।তৃতীয় স্থান অধিকার করেছে সায়েরি মাইতি যার প্রাপ্ত নম্বর 98.6 শতাংশ ।আইসিএসসিতে মোট ৩৫ জন পরীক্ষার্থীর ৯০% বেশি নম্বর পেয়ে বিশেষ সফল অর্জন করেছে ।

No comments