শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার-সহ ১৬ জন মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। নিখোঁজ মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারে রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট …
শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার-সহ ১৬ জন মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। নিখোঁজ মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারে রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তর সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে বলে জানালেন এগরার বিধায়ক তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী।বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেসহ ডুবে যায়। এর মধ্যে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারসহ দুজন জেলে নিখোঁজ রয়েছেন।সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হলেও কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ ‘গোমতি’ নিখোঁজ জেলেদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।
বৃহস্পতিবার এগরার বালিঘাই বারোয়ারী মেলায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, "আমরা আশা করছি, নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করতে সক্ষম হব। মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল রাত থেকেই রাজ্যের মৎস্যমন্ত্রী এই এলাকায় রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন গোটা পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজর রাখছে।"

No comments