তৃণমূলের সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।তৃণমূলের অঞ্চল সভাপতি ভোট দিতে যাবার মুখে তাকে আক্রমণ করে বলে অভিযোগ ।পুলিশি নিরাপত্তার মাধ্যমে তৃণমূলের অঞ্চল সভাপতি কে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ।ভেকুটিয়া এক নম্…
তৃণমূলের সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।তৃণমূলের অঞ্চল সভাপতি ভোট দিতে যাবার মুখে তাকে আক্রমণ করে বলে অভিযোগ ।পুলিশি নিরাপত্তার মাধ্যমে তৃণমূলের অঞ্চল সভাপতি কে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ।ভেকুটিয়া এক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি রাখো হরি ঘোড়াকে বেধড়ক মারধর করে বিজেপি নেতৃত্ব ।চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ।তৃণমূলের রাখো হরি মণ্ডল বলেন , মোটা বাঁশ নিয়ে তারা উপর আক্রমণ করে বিজেপি নেতৃত্ব।নন্দীগ্রাম ৩৭ নম্বর বুথের ঘটনা ।বিজেপি অভিযোগ অস্বীকার করেন ।বিজেপি নেতৃত্ব ধনঞ্জয় ঘোড়া বলেন , রাখহরি বাড়ি থেকে লাঠি নিয়ে এসেছিল ,জানতে পেরে স্থানীয় মানুষজন রুখে দেয় । নন্দীগ্রাম পূর্ব চক্রে জেলেমারা প্রভাত চন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রে উত্তপ্ত ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে ।

No comments