২০২৬ সালের ৪ঠা মে রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন । বিধানসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ । স্টংরুমের মধ্যে রয়েছে জনতার রায় ।২০২৬ এর পশ্চিমবঙ্গ ভোটপর্ব শেষ। শেষ ২ দফা। এবার পালা প্রহর গোনার। জনতাজনার্দন কী রায় দি…
২০২৬ সালের ৪ঠা মে রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন । বিধানসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ । স্টংরুমের মধ্যে রয়েছে জনতার রায় ।২০২৬ এর পশ্চিমবঙ্গ ভোটপর্ব শেষ। শেষ ২ দফা। এবার পালা প্রহর গোনার। জনতাজনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া।চৌঠা মে ফল বের হবে। সেদিন যে দলই জিতুক, সেদিন পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন, ২০২৬ এর এই ভোটে মানুষের বিপুল অংশগ্রহণ আর রেকর্ড ভোটদানই বলে দিচ্ছে, গণতন্ত্রের জয় হয়েছে। কেউ কেউ নির্বাচন কমিশনকে একশয় একশ দিচ্ছেন। কেউ আবার এক্কেবারে উল্টো কথাও বলছেন। মানুষের ভোটে গণতন্ত্রের জয় হয়েছে। ভোটপর্ব শেষ হওয়ার সঙ্গেসঙ্গে শুরু হয়ে গেছে Exit Poll-এর কাটাছেঁড়া।বেশিরভাগ এক্সিট পোল অবশ্য বিজেপিকে এগিয়ে রেখেছে । তাহলে কি তৃণমূল এবারে হাড়ছে ? যদিও পশ্চিমবঙ্গে এক্সিট পোল কখনো সঠিক চিত্র তুলে ধরতে পারেনি ।বাস্তব কি হতে পারে সেদিকে তাকিয়ে আছে সব পক্ষ । আগামী ৪ই মে আসছে দিন , পরিষ্কার বাস্তবটা বুঝে নিন ।

No comments