Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ

শান্তি ও নিরাপত্তার অঙ্গীকার: অবাধ ও ভয়মুক্ত নির্বাচনের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে স…

 


শান্তি ও নিরাপত্তার অঙ্গীকার: অবাধ ও ভয়মুক্ত নির্বাচনের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অফিসের কর্মী এবং CAPF (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী)-এর সঙ্গে সমন্বয়ে নিয়মিত রুট মার্চ ও এলাকা আধিপত্য বজায় রাখার কার্যক্রম পরিচালনা করছে।

এই কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় যৌথ টহল ও রুট মার্চ পরিচালিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য অপরাধ প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করা।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সকল নাগরিককে আশ্বস্ত করছে যে, নির্বাচন প্রক্রিয়ায় প্রত্যেকে যাতে সম্পূর্ণ নির্ভয়ে, সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 সবাই মিলে একটি শান্তিপূর্ণ, অবাধ ও ভয়মুক্ত নির্বাচন গড়ে তুলার ডাক দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ভোটারদের কেউ ভয় দেখালে টোল ফ্রি নম্বরে ফোন করার বার্তা পুলিশের ।

No comments