Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মঙ্গলবার ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করল, স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ

নন্দীগ্রামে স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন নির্বাচনী আধিকারিক দাবি তৃণমূলের । ভোটের পশ্চিমবাংলায় জেলা সফরের শুরুতেই গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই পর্বে তিনি বিভিন্…

 


নন্দীগ্রামে স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন নির্বাচনী আধিকারিক দাবি তৃণমূলের । ভোটের পশ্চিমবাংলায় জেলা সফরের শুরুতেই গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই পর্বে তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন। কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করল, স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ।তৃণমূলের দাবি, ছবিতে মনোজের পাশে লাল গোল করে চিহ্নিত করা অংশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর নাম তপনকুমার মহাপাত্র। শাসকদলের এ-ও দাবি, এই তপন নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। শুধু তা-ই নয়, তিনি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ।

বিজেপি অবশ্য মনোজের পাশে তপনের উপস্থিতির কথা অস্বীকার করেনি। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘‘এই প্রথম এক জন সিইও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের কাছে তিনি ভগবান হয়ে উঠেছেন। সেই ব্যক্তি পরিচয় থেকেই কেউ যদি ভগবানকে দেখতে যান, তাতে কার কী বলার আছে?’’ বিজেপি বোঝাতে চেয়েছে, দলীয় পরিচয় থাকলেও তপন আসলে গিয়েছিলেন ব্যক্তিগত পরিচয় নিয়ে। মনোজের ভূমিকায় আপ্লুত হয়ে তাঁকে দেখতে।এর আগেও পশ্চিমবঙ্গে নিযুক্ত একাধিক সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, সেক্টর অফিসারের বিরুদ্ধে দুর্নীতি, বিজেপি-যোগের অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষেত্রে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন।

No comments