চায়ের আড্ডা অনুষ্ঠিত হল রবিবার । সবুজ বাঁচাতে আলোচনার মাধ্যমে cpt market তে চারা গাছ বিতরন হয়। চায়ের আড্ডায় চারাগাছ হলো প্রকৃতিপ্রেমীদের জন্য একটি সবুজের উৎসব, যেখানে ফলদ, বনজ, ঔষধি ও দুর্লভ শোভাবর্ধনকারী গাছের সমাহার ঘটে । …
চায়ের আড্ডা অনুষ্ঠিত হল রবিবার । সবুজ বাঁচাতে আলোচনার মাধ্যমে cpt market তে চারা গাছ বিতরন হয়। চায়ের আড্ডায় চারাগাছ হলো প্রকৃতিপ্রেমীদের জন্য একটি সবুজের উৎসব, যেখানে ফলদ, বনজ, ঔষধি ও দুর্লভ শোভাবর্ধনকারী গাছের সমাহার ঘটে । পরিবেশ সচেতনতা বাড়াতে এবং নতুন প্রজাতির গাছের সাথে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আড্ডা। শহর ও গ্রামাঞ্চলে সবুজের ছোঁয়া ছড়িয়ে দিতে এই ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ । আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার সম্পাদক রামপ্রসাদ দাস, সবুজের অভিযানের তাপস জানা প্রমুখ ।সবুজের অভিযান ফেসবুক পরিবারের মধ্যে গাছ বিনিময় ও উপস্থিত মানুষজনদের ইনডোর ও আউটডোর গাছ প্রদান করা হয়। সংগঠনের তরফে জানানো হয়, আগামী দিনে হলদিয়াতে দূষণ প্রতিরোধে সংগঠন কাজ করবে।

No comments