Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকা থেকে এই ২৭১৯ জনের নাম পাকাপাকিভাবে বাদ পড়তে চলেছে

২৭১৯ জনের নাম পাকাপাকিভাবে বাদ পড়তে চলেছে।প্রশাসন সূত্রে এমনই খবর মিলেছে । ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতি ধরা পড়ার পর প্রশাসনের ডাকে সাড়া দেননি কয়েক হাজার আবেদনকারী। দফায় দফায় নোটিস পা…

 


২৭১৯ জনের নাম পাকাপাকিভাবে বাদ পড়তে চলেছে।প্রশাসন সূত্রে এমনই খবর মিলেছে । ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতি ধরা পড়ার পর প্রশাসনের ডাকে সাড়া দেননি কয়েক হাজার আবেদনকারী। দফায় দফায় নোটিস পাঠানো সত্ত্বেও তা গ্রহণ করেননি পূর্ব মেদিনীপুরের ২৭১৯ জন ভোটার। এমনকি শুনানির দিনগুলিতেও তাঁদের দেখা মেলেনি কেন্দ্রে। জেলা প্রশাসন সূত্রে সোমবার এই খবর জানানো হয়েছে।লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে এই ভোটারদের কাছে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটারদের বাড়িতে গিয়েও তাঁদের সন্ধান পাননি। জেলা প্রশাসনের দাবি, এই ২৭১৯ জনের তালিকায় অন্তত ৪০০ থেকে ৫০০ জন মৃত ভোটার থাকতে পারেন। বাকিদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো হদিস পাওয়া যায়নি।

পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রেই এই নিখোঁজ ভোটারদের তালিকা তৈরি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী:।বর্তমান অবস্থান সম্পর্কে কোনো হদিস পাওয়া যায়নি।বিভিন্ন অসঙ্গতির কারণে যাদের হদিস পাওয়া যায়নি তাদের তালিকা ।

হলদিয়া: ৩৭৮ জন, মহিষাদল: ১৪২ জন

কাঁথি উত্তর: ২২২ জন, কাঁথি দক্ষিণ: ১৩৭ জন

তমলুক: ৬৫ জন।

No comments