দীপক পন্ডা-- সোমবার হলদিয়া বিধানসভা কমিটির উদ্যোগে জনসংযোগ মজবুত করতে উন্নয়নের সংলাপ কর্মসূচি। হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় তৃণমূলের গুয়াবেড়া অঞ্চলে উর্দ্ধমাল গ্রামে তপশিলি উন্নয়নের সংলাপ অনুষ্ঠিত হলো। বিজেপির কুৎসা ও ধর্ম…
দীপক পন্ডা-- সোমবার হলদিয়া বিধানসভা কমিটির উদ্যোগে জনসংযোগ মজবুত করতে উন্নয়নের সংলাপ কর্মসূচি। হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় তৃণমূলের গুয়াবেড়া অঞ্চলে উর্দ্ধমাল গ্রামে তপশিলি উন্নয়নের সংলাপ অনুষ্ঠিত হলো। বিজেপির কুৎসা ও ধর্মীয় বিদ্বেষের পাল্টা মানুষের সাথে জনসংযোগ রক্ষা করতে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কর্মসূচি ।এই উন্নয়ন সংলাপ কর্মসূচিতে প্রায় তিন হাজার তপশিলি সম্প্রদায় মানুষ জমায়েত হয়েছিলেন ।এই উন্নয়ন সংলাপ কর্মসূচি সভায় উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল, মহিষাদল বিধানসভার বিধায়ক মাননীয় তিলক চক্রবর্তী, হলদিয়া INTTUC কোর কমিটির কনভেনার মাননীয় শ্যামল মাইতি, সুতাহাটা ব্লক সভাপতি তুষার মাইতি, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, গুয়াবেড়া অঞ্চলের প্রধান সাবির উদ্দিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা বিজেপি নেতৃত্ব তথা শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন ,তারা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করছে ,মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ।এই বিদ্বেষের রাজনীতিতে মানুষ পা দেবে না ।ভাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হয়ে রয়েছেন ।

No comments