বুধবার মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে প্রথাগত খুঁটি পুজোর মাধ্যমেই মহিষাদল প্রেস কর্নারের ১৭তম বসন্ত উৎসবের সূচনা। মহিষাদল প্রেস কর্নার আয়োজিত এই বর্ণাঢ্য উৎসব আগামী ৩রা মার্চ, মঙ্গলবার (দোলযাত্রার দিন) উদযাপিত হতে চলেছে। তবে প্রতি…
বুধবার মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে প্রথাগত খুঁটি পুজোর মাধ্যমেই মহিষাদল প্রেস কর্নারের ১৭তম বসন্ত উৎসবের সূচনা। মহিষাদল প্রেস কর্নার আয়োজিত এই বর্ণাঢ্য উৎসব আগামী ৩রা মার্চ, মঙ্গলবার (দোলযাত্রার দিন) উদযাপিত হতে চলেছে। তবে প্রতি বছরের রেকর্ড ভাঙা ভিড় সামলাতে এবার প্রশাসন ও আয়োজকদের তরফে আটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজবাড়ি চত্বর।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৩রা মার্চ ভোরে খোল-করতাল সহযোগে বৈতালিকের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর দিনভর নাচ, গান আর কবিতার ছন্দে মুখরিত থাকবে আম্রকুঞ্জ। লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা করেই এবার কোমর বেঁধে নেমেছে জেলা পুলিশ।সাধারণ মানুষের সুবিধার জন্য মহিষাদল প্রেস কর্নার একটি গাইড ম্যাপও প্রকাশ করেছে।
সকাল ১০টা পর্যন্ত: রাজবাড়ি অভিমুখে যানবাহন চলাচলে বিশেষ কড়াকড়ি থাকবে না।
সকাল ১০টার পর: রাজবাড়ির মূল প্রবেশপথে চারচাকা ও দু’চাকা গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র পায়ে হেঁটেই ঢোকা যাবে আম্রকুঞ্জে।
দুপুর ২টোর পর: সুরক্ষার খাতিরে রাজবাড়ির ভেতরে যাওয়ার পথগুলিতে সাময়িক ‘নো এন্ট্রি’ কার্যকর হবে এবং ভিড় খালি করার প্রক্রিয়া শুরু হবে।
পুলিশ সূত্রে খবর, শহরজুড়ে যানজট রুখতে ৮টি পয়েন্টে পুলিশি প্রহরা বসানো হচ্ছে।

No comments