Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে জাতীয় সড়কে মেশিন ভ্যান চলাচলে কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারী

সাধারণ মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে জাতীয় সড়কে মেশিন ভ্যান চলাচলে কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারী। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পদস্থ কর্…

 


সাধারণ মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে জাতীয় সড়কে মেশিন ভ্যান চলাচলে কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারী। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পদস্থ কর্তারা ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাঁদের 'জিরো টলারেন্স' বা আপসহীন নীতির কথা ব্যক্ত করেছেন।পুলিশ সুপার মিতুন কুমার দে স্পষ্ট করে জানান, জাতীয় সড়কে মেশিন ভ্যান চলাচল বিপজ্জনক। এই মর্মে উচ্চ আদালতের নির্দেশও রয়েছে। সেই আইন মেনেই পূর্ব মেদিমীপুর জেলায় জাতীয় সড়কে মেশিন ভ্যান চলাচলে কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারী করা হচ্ছে। মাননীয় হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, জাতীয় সড়ক (NH) বা রাজ্য সড়কে (SH) ইঞ্জিন ভ্যানের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

পুলিশ সুপার জানান, গত দুই দিনে জেলা পুলিশ প্রায় ২০০-র বেশি ইঞ্জিন ভ্যান আটক করেছে। তিনি জানান, সাধারণ নাগরিকদের অভিযোগ এবং বর্তমান সড়ক পরিস্থিতির বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রাথমিকভাবে আটক করা ভ্যানচালকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পুরো প্রক্রিয়ার যথাযথ ডকুমেন্টেশন রাখা হচ্ছে।

চালকদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে মানবিক দিক থেকে এখন শুধু সতর্ক করা হলেও, পরবর্তীতে কড়া আইনি পদক্ষেপ বা জরিমানা করা হবে।ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশ এখন আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে:

বডি ক্যামেরা: দায়িত্বরত পুলিশ কর্মীদের শরীরে বডি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করা হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে।

লেজার গান: গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে রাখতে এবং 'ওভারস্পিডিং' বা দ্রুতগতিতে গাড়ি চালানো শনাক্ত করতে এখন থেকে নিয়মিত 'লেজার গান' ব্যবহার করা হবে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

No comments