Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

একক আবৃত্তি, সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় হলদিয়ায় মাতৃভাষা দিবস উদযাপন

ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি, ২০২৬, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও হলদিয়া পৌরসভার সহযোগিতায়…

 


ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি, ২০২৬, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও হলদিয়া পৌরসভার সহযোগিতায় এই দিনটি পালন হলো হলদিয়া পৌরসভা প্রেস কর্নারে। 

উপস্থিত ছিলেন তীর্থঙ্কর বিশ্বাস , মহকুমা শাসক, হলদিয়া, তথা পৌর প্রশাসক, হলদিয়া পৌরসভা, দুলাল বিশ্বাস , অর্থ আধিকারিক, হলদিয়া পৌরসভা, জুলফাকুয়ার আলি , 

 কার্যনির্বাহী আধিকারিক, হলদিয়া পৌরসভা। বক্তা হিসেবে ছিলেন ড: সুদীপ্ত সামন্ত,

বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক, বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাইস্কুল (উ.মা.)। এদিনের ভাষা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করে পৌর পাঠভবন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। একক আবৃত্তি, সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন হয়।

এই দিন উপলক্ষ্যে গত ২০শে ফেব্রুয়ারি মহকুমা ভিত্তিক দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণে মহকুমার ১১টি বিদ্যালয়।

প্রবন্ধ রচনা প্রতিযোগিতার ফলাফল-

১। প্রথম- মোনালিসা হাজরা, শ্রেণী- দশম, বিদ্যালয়- পৌর পাঠভবন

২। দ্বিতীয়- সৃজিতা ধাড়া, শ্রেণী- দশম, বিদ্যালয়- হলদিয়া গভ: স্পন্স: বিবেকানন্দ বিদ্যাভবন

৩। তৃতীয়- কমলিকা গায়েন, শ্রেণী- নবম, বিদ্যালয়- পৌর পাঠভবন

তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার ফলাফল-

১। প্রথম- সৃজা আচার্য্য, শ্রেণী-দশম, বিদ্যালয়- হলদিয়া হাই স্কুল ( উ:মা:)

২। দ্বিতীয়- সৃজনী গায়েন, শ্রেণী- অষ্টম, বিদ্যালয়- পৌর পাঠভবন

৩। যুগ্ম তৃতীয়- অঙ্গনা সাহু, শ্রেণী- নবম, বিদ্যালয়- বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যাভবন;; অন্বেষা পন্ডা, শ্রেণী- দশম, বিদ্যালয়- পৌর পাঠভবন

No comments