ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের করণের সভাকক্ষে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ব মেদিনীপুর - এর আয়োজনে এবং…
ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের করণের সভাকক্ষে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ব মেদিনীপুর - এর আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গান, আবৃত্তি, সংক্ষিপ্ত নাটক, নৃত্য ও এই উপলক্ষে আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
উপস্থিত ছিলেন ইউনিস ঋষিন ইসমাইল, জেলাশাসক, পূর্ব মেদিনীপুর; ম্যাডাম তানিয়া পারভিন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর; বৈদ্যনাথ সিনহা, পৌরপ্রধান, তাম্রলিপ্ত পৌরসভা; সুফিয়া বেগম, উপ পৌরপ্রধান, তাম্রলিপ্ত পৌরসভা।
এছাড়া, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাডাম তানিয়া পারভিন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর।

No comments