Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অভিযোগের ভিত্তিতে তৃণমূলের আদি নব্য নেতাদের আটক করে দুর্গাচক থানার পুলিশ ,কিন্তু সন্ধ্যায় রেহাই পায়

হলদিয়ার কারখানায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে বিধায়িকার বাড়ির গেট ঘিরে সন্ধ্যায় বিক্ষোভ। বিক্ষোভ ঠেকাতে পুলিশের নজরদারি । সূত্রের খবর ,শনিবার রাতেই বিধায়িকার অভিযোগের ভিত্তিতে তৃণমূলের নেতা মিলন মন্ডলকে বাড়ি থেকে…

 


হলদিয়ার কারখানায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে বিধায়িকার বাড়ির গেট ঘিরে সন্ধ্যায় বিক্ষোভ। বিক্ষোভ ঠেকাতে পুলিশের নজরদারি । সূত্রের খবর ,শনিবার রাতেই বিধায়িকার অভিযোগের ভিত্তিতে তৃণমূলের নেতা মিলন মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ । পক্ষান্তরে আরেকটি অভিযোগে রবিবার আটক করা হয় বিধায়িকা ঘনিষ্ঠ শ্যামল মাইতিকে ।দিনভর পুলিশ মহলে নানা আলোচনা ।রবিবার সন্ধ্যায় অবশ্য দুই নেতাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় । হলদিয়ার বিধায়িক তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ।শনিবার রাত্রে বাড়ির গেটে দাঁড়িয়ে অন্ধকারে বিক্ষোভ দেখায় বেশ কিছু মানুষ ।যদিও হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল বাড়িতে ছিলেন না ।বিক্ষোভকারীদের গলায় ,বেআইনি নিয়োগের জবাব চাই জবাব দাও ।মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত কেন করা হচ্ছে জবাব চাই জবাব দাও ।সম্প্রতি হলদিয়ার স্থানীয় কারখানায় বেশ কিছু শ্রমিক নিয়োগ হয়েছে ।সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলছে এলাকার মানুষজন ।যদিও হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের দাবী ,কোম্পানি তার পদ্ধতি মেনে নিয়োগ করেছে ।দুর্নীতি আছে কিনা বলতে পারবেন না ।শনিবার সন্ধ্যায় স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডলের দুর্গাচকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই একদল কর্মী-সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় শিল্পাঞ্চলে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে।

No comments