সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি আশা কর্মী, আইসিডিএস, প্যারাটিচার, শিক্ষাবন্ধু, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ মাসিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে।দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও মাতৃত…
সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি আশা কর্মী, আইসিডিএস, প্যারাটিচার, শিক্ষাবন্ধু, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ মাসিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে।দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও মাতৃত্বকালীন ছুটির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আশা কর্মীরা। বাজেটে তাঁদের জন্য সুখবর মিলেছে।আশা কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি।
মৃত্যুজনিত ক্ষতিপূরণ: আশা কর্মী, আইসিডিএস ও শিক্ষকদের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা এবং সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রাজ্যের রাজকোষের অবস্থা এমনিতেই শোচনীয়। তার ওপর এই বিশাল ভাতার বোঝা রাজ্যের আর্থিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।তবে এই অনুদান বাড়াতে সিভিক ভলেন্টিয়াররা মোটেই খুশি নয়।

No comments