Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় পরীক্ষার্থীর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু , হতভম্ব সহপাঠী ও শিক্ষকরা

বুধবার বেলা ১১টা নাগাদ গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক ছাত্র। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায় বসানচক পূর্ব পল্লী এলাকায়।মৃত ছাত্রের নাম সুমন মাইতি। সাঁপুয়া হাইস্কুলের ছাত্র এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থ…

 


বুধবার বেলা ১১টা নাগাদ গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক ছাত্র। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায় বসানচক পূর্ব পল্লী এলাকায়।মৃত ছাত্রের নাম সুমন মাইতি। সাঁপুয়া হাইস্কুলের ছাত্র এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সুমনের বাবা সুশান্ত মাইতি, মা অপর্না মাইতি। তাঁর বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার বসানচক পূর্ব পল্লীর বাসিন্দা। বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। পরিবারের একমাত্র ছেলে।পড়াশোনার মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনা হতভম্ব তার সহপাঠী ও শিক্ষকরা। 

জানা গিয়েছে, বুধবার বেলার দিকে বসানচক পূর্ব পল্লী এলাকায় প্রাইমারী স্কুলের পাশে নিজের বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যায় সুমন। সেই সময় কোনওভাবে বিদ্যুতের সংস্পর্শে চলে আসে সে। মুহূর্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়।

No comments