অ্যাডমিট নিয়ে বিভ্রান্তি পরীক্ষার্থী, সহযোগিতার হাত বাড়িয়ে দিল পুলিশ । হলদিয়া বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর ঘটনা । কলেজে স্নাতক স্তরে থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে। তমলুক থেকে বাসে করে পরীক্ষা কেন্দ্রে আসার পথে বাঙ্কার থে…
অ্যাডমিট নিয়ে বিভ্রান্তি পরীক্ষার্থী, সহযোগিতার হাত বাড়িয়ে দিল পুলিশ । হলদিয়া বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর ঘটনা । কলেজে স্নাতক স্তরে থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে। তমলুক থেকে বাসে করে পরীক্ষা কেন্দ্রে আসার পথে বাঙ্কার থেকে ব্যাগ বদল হয়ে যায় ।সেই ব্যাগের মধ্যেই পরীক্ষার এডমিট কার্ড রাখা ছিল ।মহিষাদলের ব্যাপারটা বুঝতে পেরে বাস থেকে নেমে ঘটনাটি পুলিশকে জানায় । পুলিশের সাহায্যে ব্যাগটি এবং এডমিট কার্ডটি ফিরে পায় ।তমলুক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কোয়েল দাসের পরীক্ষার সিট পড়েছে হলদিয়া বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে ।তমলুক রাধাবল্লভপুর বাস স্টপেজ থেকে বাসে উঠেন ,মহিষাদলে এসেই লক্ষ্য করেন এই বিভ্রাট ।তৎক্ষণাৎ বাস থেকে নেমে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ অফিসার রানা ব্যানার্জি কে বিষয়টি বলেন ।তৎক্ষণাৎ পুলিশ রানা ব্যানার্জি বাসের নম্বর ধরে তদন্ত শুরু করেন ।ধৈর্য ধরতে বলেন ও পরীক্ষার্থীকে নির্বিঘ্নে পরীক্ষা দিতে বলেন ।
অবশেষে তমলুক থেকে সেই ব্যাগটি উদ্ধার করা যায় ।তদন্তিকারী পুলিশ সিভিক ভলেন্টিয়ার রাজু মন্ডল কে দিয়ে ব্যাগটিকে নিয়ে আসা হয় ।রামপুর পরীক্ষা কেন্দ্রে গিয়ে তার ব্যাগটি ফেরত দেওয়া হয় ।পুলিশের সাহায্যে ব্যাগটি এবং এডমিট কার্ডটি ফিরে পেয়ে খুশি পরীক্ষার্থী কোয়েল দাস ।কোয়েল দাস বলেন ,"এডমিট হারিয়ে হতাশ হয়েছিলাম, পুলিশের সাহায্যে ফিরে পেয়ে খুশি হলাম।" ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি বলেন ,"মেয়েটির ব্যাগ অ্যাডমিট হারিয়ে বিপদে পড়েছিল ,বাসের নম্বর নিয়ে বাস মালিকের সাথে যোগাযোগ করি। পুলিশের কর্তব্য উদ্ধার করা ,তাই উদ্ধার করে পরীক্ষার্থীর হাতে তুলে দিয়েছি ।"

No comments