দীপক পন্ডা :-- কোক কয়লা উৎপাদনকারী সংস্থায় নতুন সি ও ডি স্বাক্ষরিত হল । দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন না বাড়ানোয় খুব ফেটে পড়েছিল শ্রমিকদের অন্দরে ।INTTUC কোর কমিটির চেয়ারম্যান তাপসী মন্ডলের নেতৃত্বে দুর্গাচকে মহালক্ষ্মী ইনোর…
দীপক পন্ডা :-- কোক কয়লা উৎপাদনকারী সংস্থায় নতুন সি ও ডি স্বাক্ষরিত হল । দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন না বাড়ানোয় খুব ফেটে পড়েছিল শ্রমিকদের অন্দরে ।INTTUC কোর কমিটির চেয়ারম্যান তাপসী মন্ডলের নেতৃত্বে দুর্গাচকে মহালক্ষ্মী ইনোরকোক কারখানার অস্থায়ী ১৫০ জন শ্রমিকদের একসাথে 25 শতাংশ নতুন বেতন চুক্তি স্বাক্ষরিত হয়।আইএনটিটিইউসি জেলা কোর কমিটি , বর্তমানে হলদিয়া কোর কমিটি তৈরি হয়েছে যার চেয়ারম্যান হয়েছেন তাপসী মন্ডল তথা হলদিয়া বিধানসভার বিধায়ক। চেয়ারম্যানের নেতৃত্বে বর্তমানে বিভিন্ন কারখানা সিওডি করার পরিকল্পনা নিয়েই বিভিন্ন কারখানায় আধিকারিক শ্রমিক নেতৃত্ব এবং সহ শ্রম দপ্তরের আধিকারিক এর উপস্থিতিতে সিওডি স্বাক্ষরিত হল সোমবার । মহালক্ষ্মী ইনোর কোক অস্থায়ী ১৫০ জন শ্রমিকদের একসাথে 25 শতাংশ শ্রমিকদের বেতন বৃদ্ধি হল। আগামী ২০১৮ সাল পর্যন্ত এই বেতন চুক্তি বহাল থাকবে ।সোমবার হলদিয়া শ্রম দপ্তরে এই সিওডি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত ,কোর কমিটির চেয়ারম্যান তাপসী মন্ডল এবং আইএনটিটিইউসি কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি প্রমূখ।

No comments