Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

৩ বছরে মহিষাদলের সুলগ্নার কর্মকাণ্ডের জন্য জগৎজোড়া এশিয়া বুক অফ রেকর্ডস-এও বিশেষ সম্মান

অবাক হলেও, এটাই সত্যি। মাত্র ৩ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম লেখাল ছোট্ট সুলগ্না। বাড়ি তার মহিষাদলের ঘাগরা গ্রামে। ছোট থেকেই এই খুদে অন্য বাচ্চাদের থেকে আলাদা। এত ছোট বয়সেই সে তার কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়ে উঠল সকলের কা…

 


অবাক হলেও, এটাই সত্যি। মাত্র ৩ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম লেখাল ছোট্ট সুলগ্না। বাড়ি তার মহিষাদলের ঘাগরা গ্রামে। ছোট থেকেই এই খুদে অন্য বাচ্চাদের থেকে আলাদা। এত ছোট বয়সেই সে তার কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়ে উঠল সকলের কাছে।তার অসাধারণ প্রতিভার জন্য গর্বিত পরিবারও। শুধুমাত্র ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ নয়। এই ছোট্ট খুদে এশিয়া বুক অফ রেকর্ডস-এও বিশেষ সম্মান পেয়েছে।অনূর্ধ্ব তিন বছরের বিভাগে এই স্বীকৃতি পেয়েছে সুলগ্না। সে এখন থেকেই নিজের নাম বাংলা ও ইংরাজিতে লিখতে পারে।শুধু নিজের নাম নয়, সে নিজের পরিবার, আত্মীয়-স্বজন, বিভিন্ন পশু-পাখি-কীট ও পতঙ্গের নাম লিখতে পারে ।যেমন তার কর্মকাণ্ড, ঠিক তেমন তার স্মৃতিশক্তি। একই সঙ্গে সে জানে ৭ সপ্তাহ, ১২ মাস, শরীরের ২৫টি অঙ্গ, ২৫০টি সাধারণ জ্ঞান, ৮৫টি ছড়া।

মেধাবী হওয়ার পাশাপাশি ছোট থেকেই সে বাড়ির কাজেও হাত লাগায়। যা অবাক করার মতো কাণ্ড। যেমন – পেঁয়াজ, রসুন ছাড়ানো, মাদুর ভাঁজ করা, ঘর মোছা প্রভৃতি।পরিবারের মতে, ৩ বছরের সুলগ্না নিজের ৯৫ শতাংশ কাজ করেন নিজেই। এই বিষয়ে সুলগ্নার মা সাওলী রাউল জানান, ছোট থেকেই আর পাঁচটা বাচ্চার মতো ছিল না তাঁর মেয়ে। সে নিজেই নিজের কাজ ও খাওয়াদাওয়া করে নিত। পাশাপাশি ছোট থেকেই তাঁর মেয়ে খুবই মেধাবী। তার বাবা সৌমেন রাউল হলেন একজন পুলিশ কর্তা। বাবার থেকে পুলিশের স্যালুট ও প্যারেডও নিখুঁত ভাবে শিখে নিয়েছে সুলগ্না। খুদে মেয়েটির অসাধারণ প্রতিভা সকলকে চমকে দিয়েছে ।

No comments