Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মাথায় করে শুধু কাগজ ভর্তি ট্রাঙ্ক নয়, সঙ্গে বাপ-দাদার কবরের মাটিও তুলে এনেছেন SIR শুনানিতে

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন।তার দাবি, দু'বার শুনানি হয়…

 


নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন।তার দাবি, দু'বার শুনানি হয়েছে, আর কি লাগবে জানিনা। এজন্য সবকিছু একসাথে নিয়ে এসেছি। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তিনি দাবি করছেন, এই ট্রাঙ্কের মধ্যে সমস্ত কাগজপত্র এনেছেন। তার সঙ্গে বাপ-দাদার কবরের মাটিও এনেছেন। আসলে এসআইআর প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার লিস্টের নাম থাকলেও বর্তমানে নতুন লিস্টে ইংরেজি নামের বানান ভুলের কারণে প্রচুর মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। তবে তারা কেউই জানেন না, এই হেয়ারিং প্রক্রিয়ায় তাঁদের নাম আদপে নতুন ভোটার লিস্টে থাকবে কি না। এ নিয়ে জল্পনা চলছে।পদ্মশিবিরের দাবি, এই সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল সমাজ মাধ্যমে টিকে থাকার জন্য এই সমস্ত করাচ্ছে।

No comments