পূর্ব মেদিনীপুর জেলার ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকরা অংশগ্রহণ করে এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়।পুরস্কার তুলে দেবার সময় উপস্থিত ছিলেন জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল,জেলা পুলিশ স…
পূর্ব মেদিনীপুর জেলার ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকরা অংশগ্রহণ করে এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়।পুরস্কার তুলে দেবার সময় উপস্থিত ছিলেন জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল,জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে অন্যান্য আধিকারিকরা ।অনুষ্ঠানে অংশগ্রহণকারী আশ্রমের আবাসিকরা বেজায় খুশি ।পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম ছেলে মেয়েদের শুধু পড়াশোনা শেখায় না তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগী করে।জেলার বিভিন্ন প্রান্তের অনুষ্ঠান থেকে তারা সেরা পুরস্কার তুলে নিয়ে আসে ।কর্ণধার বলরাম করন বলেন ,আমাদের পরিশ্রমকে সার্থক রূপ দিতে চলেছে পড়ুয়ারা। ২৪ শে জানুয়ারি ২০২৬, ৪৯ তম আন্তর্জাতিক বইমেলায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার ও সুরক্ষা আয়োগের মূল মঞ্চে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকরা অংশগ্রহণ করে ।

No comments