মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা বিষয়ক সামগ্রী বিতরণ ।সোমবার ক্ষুদ্র আয়োজনে সম্পূর্ণ ঘোরোয়া পরিবেশে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে এলাকার আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক -২০২৬ পরীক্ষার্থীদের নিয়ে এক বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন …
মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা বিষয়ক সামগ্রী বিতরণ ।সোমবার ক্ষুদ্র আয়োজনে সম্পূর্ণ ঘোরোয়া পরিবেশে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে এলাকার আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক -২০২৬ পরীক্ষার্থীদের নিয়ে এক বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা সভার আয়োজিত হলো পানা বন্ধন অডিটোরিয়াম হলে। শুধুমাত্র ছাত্র ছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক দীপক শেঠ। যাতে শিক্ষাঙ্গনে আরো বেশি করে শিক্ষার্থীরা প্রবেশ করে এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ নামক অমানবিক ও নিষ্ঠুর প্রথা থেকে নিজেদের দূরে রাখতে পারে।
প্রতিটি শিক্ষার্থীর হাতে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম মেনে পরীক্ষা বিষয়ক সামগ্রী (Exam বোর্ড, জলের বোতল, কভার ফাইল, পেন, পেন্সিল, স্কেল,রাবার,কাটার, ইরেজার পেন পাউচ ইঃ) এবং সবুজায়নের বার্তা একটি করে ফলকর তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাণনাথ শেঠ মহাশয়, প্রধানশিক্ষক, পরাণচক শিক্ষা নিকেতন
, নিখিল চন্দ্র সাহু মহাশয়, প্রধান শিক্ষক, জয়নগর হাই স্কুল , রামপ্রসাদ দাস , সহ-শিক্ষক, হলদিয়া হাই স্কুল
, তাপস কুমার ভূঞ্যা মহাশয়, সহ-শিক্ষক, জয়নগর হাই স্কুল , মতিলাল দাস শিক্ষক, শ্রীকৃষ্ণপুর বি.টি. হাই স্কুল , মৌসুমী দেবদাস, বিশিষ্ট সংগীত শিল্পী ও শিক্ষিকা, শুভশ্রী নায়ক, বিশিষ্ট সংগীত শিল্পী, সৌজন্যা মজুমদার, বিশিষ্ট সংগীত শিল্পী,প্রমুখ।

No comments