Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত' - বার্তা নিয়ে হলদিয়ায় পতাকা নাড়িয়ে সাইক্লোথনের আনুষ্ঠানিক সূচনায় ভারতীয় জোয়ানরা

বন্দেমাতরম'-এর দেড়শ বছর পূর্তি উপলক্ষে 'সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত' - এই বার্তা সামনে রেখে সিআইএসএফের উদ্যোগে 'বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন-২' দক্ষিণ ২৪ পরগনার বকখালির উপকূল থেকে গতকাল শুরু হয়ে সন্ধ্যায় হলদিয…

 


বন্দেমাতরম'-এর দেড়শ বছর পূর্তি উপলক্ষে 'সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত' - এই বার্তা সামনে রেখে সিআইএসএফের উদ্যোগে 'বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন-২' দক্ষিণ ২৪ পরগনার বকখালির উপকূল থেকে গতকাল শুরু হয়ে সন্ধ্যায় হলদিয়া এসে পৌঁছায়। উপকূলের স্বচ্ছতা রক্ষা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিই এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য। আজ সকালে হলদিয়া টাউনশিপের বিবি ঘোষ অডিটোরিয়াম প্রাঙ্গণে দেশাত্মবোধক নাচ-গানের পর দীঘার উদ্দেশ্যে রওনা হয়। আগামীকাল সকালে দীঘা থেকে উড়িষ্যার উদ্দ্যেশে রওনা দেবে। ২২ ফেব্রুয়ারি কোচিতে এই সাইক্লোথন বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। হলদিয়ায় পতাকা নাড়িয়ে সাইক্লোথনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএসএফের ডিআইজি কে. প্রতাপ সিং-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের চেয়ারমান রথেন্দ্র রমন, হলদিয়া বন্দরের এমডি জয়শিমা অম্বুর, জেনারেল ম্যানেজার (এম এন্ড এস) পি কে দাস হলদিয়া শোধনাগারের এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্ল্যান্ট হেড অতনু সান্যাল, এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল) সুশান্ত কুমার দাস প্রমুখ। 

 এই কোস্টাল সাইক্লোথন ২৫ দিন চলবে। মোট ২৫ দিনে পূর্ব ও পশ্চিম ভারতের ৯টি রাজ্যের প্রায় ৬, ৫০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রতট অতিক্রম করবেন সিআইএসএফের জওয়ানরা। বকখালি থেকে শুরু হওয়া এই অভিযাত্রায় অংশ নিয়েছেন মোট ১৩০ জন জওয়ান, যাঁদের মধ্যে রয়েছেন ৬৫ জন মহিলা জওয়ান। যাত্রাপথে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি মৎস্যজীবী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন অভিযাত্রীরা। সাইকেল চালিয়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই সিআইএসএফের এই বিশেষ উদ্যোগের প্রধান লক্ষ্য।






No comments