সাত দিনের মধ্যে দ্বিতীয়বার নন্দীগ্রামের মাটিতে মুখ থুবড়ে পড়ল বিজেপি। ভোটের ফল প্রকাশের পরেও সেই একই ধুন্ধুমার পরিস্থিতি। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের রানিচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। তৃণমূল জেতে। ভোট মিটতেই তুমুল অশা…
সাত দিনের মধ্যে দ্বিতীয়বার নন্দীগ্রামের মাটিতে মুখ থুবড়ে পড়ল বিজেপি। ভোটের ফল প্রকাশের পরেও সেই একই ধুন্ধুমার পরিস্থিতি। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের রানিচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। তৃণমূল জেতে। ভোট মিটতেই তুমুল অশান্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি হাতে মাঠে নামতে হয় পুলিশকে।অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামে ফের ফুটল ঘাসফুল। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতির হাইভোল্টেজ নির্বাচনে বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দিল তৃণমূল কংগ্রেস।সমবায়ের ৪৫টি আসনের মধ্যে ২৭টিতেই জয়জয়কার জোড়াফুল শিবিরের। সেখানে দাঁড়িয়ে বিজেপি আটকে গেল মাত্র ১৮টিতে। এই জয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে যে বাড়তি অক্সিজেন দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।সমবায় ভোটকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই রানীচক এলাকায় ছিল টানটান উত্তেজনা। তবে এই জয় যে আসবে তার ইঙ্গিত আগেই মিলেছিল। কারণ, বিরোধী শিবির প্রার্থী দিতে না পারায় ৫টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি ৪০টি আসনেই এদিন লড়াই ছিল সমানে সমানে।

No comments