আগামী ৩১ জানুয়ারি তাঁর মেয়াদের শেষে নতুন ইডি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সুশান্ত কুমার দাস।৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এমনই বাস্তব কথা তুলে ধরলেন হলদিয়া রিফাইনারির বর্তমান ইডি তথা রিফাইনারি প্রধান অতনু সান্যাল। রিফাই…
আগামী ৩১ জানুয়ারি তাঁর মেয়াদের শেষে নতুন ইডি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সুশান্ত কুমার দাস।৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এমনই বাস্তব কথা তুলে ধরলেন হলদিয়া রিফাইনারির বর্তমান ইডি তথা রিফাইনারি প্রধান অতনু সান্যাল। রিফাইনারির ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে কিছুটা উদ্বেগের সুর শোনা যায় বিদায়ী ইডি-র গলায়। তিনি স্পষ্ট জানান, বর্তমানে ৮ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা নিয়ে চললে হবে না, একে দ্রুত ১০ মিলিয়নে নিয়ে যেতে হবে। অতনু সান্যালের কথায়, "আমরা একটা কোণায় পড়ে রয়েছি। যদি হিউম্যান পাওয়ার বা মানবসম্পদের সঠিক সদ্ব্যবহার না হয় এবং পূর্ণ শক্তি দিয়ে রিফাইনারি চালানো না যায়, তবে ভবিষ্যতে সারভাইভ করা মুশকিল হবে।" হলদিয়া তৈল শোধনাগারে যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ৭৭তম সাধারণতন্ত্র দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন শোধনাগারের এক্সিকিউটিভ ডিরেক্টর তথা প্লান্ট হেড অতনু সান্যাল তিনি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী (CISF) ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রদর্শিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন । তাঁর ভাষণে তিনি শোধনাগারের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন ও বলেন আগামীতে শোধনাগারের শোধন ক্ষমতা ১০ মিলিয়ন মেট্রিক টন করার লক্ষ্যমাত্রা রয়েছে। ভালো কাজের জন্য বিভিন্ন বিভাগ ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। ছোট ছোট শিশুরা দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করে।এদিন সকাল থেকেই আইওসি স্টেডিয়ামে ছিল সাজসাজ রব। সিআইএসএফ (CISF) জওয়ানদের কুচকাওয়াচের পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও প্যারেডে অংশ নেয়। সেখানেই জাতীয় পতাকা উত্তোলনের পর বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে প্রযুক্তি ও দেশের সুরক্ষা নিয়ে নিজের ভাবনার কথা জানান অতনু সান্যাল।তিনি বলেন, "এখনকার বিশ্বে এআই সব থেকে আকর্ষণীয় বিষয়। এমন এক সময় আসছে যখন মেশিন মানুষের থেকেও বেশি জানবে।"

No comments