Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বাড়ি এক তরুণ নিপা ভাইরাসে আক্রান্ত

রাজ্যে নতুন করে থাবা বসাল মারণ ভাইরাস ‘নিপা’। এবার এই মারণ রোগে আক্রান্ত হলেন রাজ্যের দুই নার্স। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক নার্স যুবক এবং অন্যজন কাটোয়ার এক তরুণী।পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বাড়ি ওই…



 রাজ্যে নতুন করে থাবা বসাল মারণ ভাইরাস ‘নিপা’। এবার এই মারণ রোগে আক্রান্ত হলেন রাজ্যের দুই নার্স। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক নার্স যুবক এবং অন্যজন কাটোয়ার এক তরুণী।পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বাড়ি ওই তরুণ নিপা ভাইরাসে আক্রান্ত ।পূর্ব মেদিনীপুরের ওই পুরুষ নার্সের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।নিপা ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার ভয়াবহভাবে বেশি— প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ। আরও আশঙ্কার কথা এই যে, নিপা ভাইরাসের এখনও কোনও সুনির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। ফলে আক্রান্তদের মূলত উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক এবং জ্বরের ওষুধের মাধ্যমেই রোগীদের সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

No comments