বিশিষ্ট শিক্ষাবিদ, দেশপ্রেমী রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি আবাসিক সংগঠনের মতোই ভগবানপুর ২ নম্বর ব্লকের …
বিশিষ্ট শিক্ষাবিদ, দেশপ্রেমী রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি আবাসিক সংগঠনের মতোই ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম এর সমস্ত আবাসিক এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শিশু সুরক্ষা ইউনিটের অধিকর্তা সারদা গিরি, আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরাম করন। উপস্থিত ছিলেন অধ্যাপিকা ভাস্বতী জানা, সুদূর তামিলনাড়ু থেকে আগত চার্টার্ড একাউন্টেন্ট সুরেশ বাবু, গোপা মুখার্জি শৈলেন্দ্রনাথ জানা প্রমূখ। শিশুরা ও বিশিষ্টজনেরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। শিশুরা এবং বিশিষ্টজনেরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের তাদের বক্তব্য রাখেন। তাছাড়া শিশুরা নিজেদের কবিতা, আবৃত্তি, গান এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে। আশ্রমের কর্ণধার বলরাম করন বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে তার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ও জীবনকে বলিদান দিয়ে এই দেশ গঠনে এবং পশ্চিমবঙ্গবাসী কে রক্ষা করার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল তা তিনি তার বক্তব্যে শিশুদের কে জানান। আগামী দিনে তার প্রেরণাকে পাথেয় করে শিশুদেরকে দেশকে ভালোবাসার এবং দেশের প্রতি গর্ব বোধ এবং এগিয়ে চলার আহ্বান জানান।

No comments