Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন পালন

প্রতিবছরের ন্যায় এ বছরও ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন এবং এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হলো। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আশ্র…

 


প্রতিবছরের ন্যায় এ বছরও ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন এবং এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হলো। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আশ্রমের আবাসিক এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা সকলে একত্রিত হয়ে আশ্রমের অশোক মঞ্চে উপস্থিত হয়। প্রথমে ই প্রদীপ জ্বালিয়ে এবং স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বামীজীর জীবন নিয়ে দীর্ঘ আলোচনা হয়।স্বামীজীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার জন্য উপস্থিত ছিলেন বেহালা কলেজের মাননীয় প্রিন্সিপাল ডঃ শ্রী কুমার রায়, পাপড়ি রায় আশিস হাটি ও রিনা হাটি, ডঃ কুনাল সেন, সুকন্যা সেন এবং আশ্রমের কর্ণধার বলরাম করণ মহোদয়। বিবেকানন্দের জীবন এবং আদর্শ নিয়ে শিশুদের কাছে এক বিরাট আলোচনায় মাধ্যমে তার কর্মজীবনের বিভিন্ন ঘটনাবলী এবং কর্মকাণ্ড তুলে ধরেন এবং ব্যাখ্যা ও করেন। প্রত্যেকটি শিশু আজ অনেক কিছু শিক্ষা লাভ করেন। তৎসহ আশ্রমের আবাসিকরা নৃত্য, গান এবং আবৃত্তির মধ্য দিয়ে বিবেকানন্দের আদর্শকে সবার সামনে উপস্থাপিত করে। আশ্রমের এবং স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরাও এই আলোচনা সভায় নিজেদের মতামত ব্যক্ত করেন।

No comments